হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পৌর ভবনে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতা করেন, পৌর মেয়র জি কে গউছ। উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আবু হাসিম, নূর হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি শামীম আহছান, ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, আলমগীর খান, টিপু চৌধুরী, এম এ হালিম, এম এ মজিদ, শাকিল চৌধুরী, আশরাফুল ইসলাম কুহিনুর, মঈন উদ্দিন আহমেদ, জিয়া উদ্দিন দুলাল, নূর উদ্দিন, এস এম সুরুজ আলী, ছানু মিয়া, আব্দুর রউফ সেলিম, ফয়সল চৌধুরী, জাকরিয়া চৌধুরী ও কাজল সরকার।