হবিগঞ্জে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত May 11, 2018
হবিগঞ্জে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সুষ্ঠুভাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২৪টি কেন্দ্রে ৩২০টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার জেলার ৯টি উপজেলা থেকে ১৬ হাজার ৫০৭ জন প্রার্থী পরীক্ষার অংশ গ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরুল ইসলাম, জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা বেগম প্রমূখ।
অতিরিক্তি জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন জেলার কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খরর পাওয়া যায়নি।