হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার ব্যক্তিগত উদ্যোগে লাখাই উপজেলার বিভিন্ন স্থানে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পুলিশ সুপার নিজেই বুধবার বিকেলে শীতবস্ত্রগুলো বিতরণ করেন। এ সময় তিনি রাজনীতিবিদসহ সমাজের বিত্তবানদের শীর্তাত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহŸান জানান।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি ছানু মিয়া।
এছাড়া আগেরদিন পুলিশ সুপার বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেন।