হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাডস কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদেরকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে বাডস ক্যাম্পাসে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রোটারিয়ান নূরউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও শিক্ষিকা অনিমা সরকার কণার পরিচালনায় সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, বাডস উপদেষ্টা শিশুরোগ বিশেষজ্ঞ ডা জমির আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাফর।
সবশেষে ৭ম শ্রেণির ছাত্রী মাহী চৌধুরীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নৃত্যে সহযোগিতা করেন, শিক্ষক সুজন চৌধুরী।