হবিগঞ্জে প্রবাসী শফিকুল ইসলাম উজ্জ্বলের অর্থে ঈদবস্ত্র বিতরণ

প্রকাশিত June 2, 2019
হবিগঞ্জে প্রবাসী শফিকুল ইসলাম উজ্জ্বলের অর্থে ঈদবস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জ মিশন অব স্টুডেন্টসের সভাপতি শফিকুল ইসলাম উজ্জ্বলের আর্থিক সহযোগিতায় বানিয়াচং উপজেলার বিভিন্ন গ্রামে অসহায়দের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া, আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী, আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সুমন আখনজী, হবিগঞ্জ মিশন অব স্টুডেন্টসের সাধারণ সম্পাদক শিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, নূরুজ্জামান, সাইফুল ইসলাম, এমরান খান ও এমরান মিয়া।
বক্তারা বলেন, শফিকুল ইসলাম উজ্জ্বল প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকছেন।
শফিকুল ইসলাম উজ্জ্বল বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ মিয়ার ছেলে।