হবিগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা : গ্রেফতার ১০

প্রকাশিত April 29, 2018
হবিগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা : গ্রেফতার ১০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নছরতপুরে সিএনজি অটোরিক্সা শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭শ শ্রমিকের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ বাদি হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অন্যদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩টি অটোরিক্সা আটক করেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, মহাসড়কে অটোরিক্সা চলাচলে বাধা দেয়ার ঘটনার জের ধরে শুক্রবার সকালে অটোরিক্সা শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়।