হবিগঞ্জে পুলিশের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত January 9, 2019
হবিগঞ্জে পুলিশের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা সদরের ধুলিয়াখাল এলাকায় পুলিশ লাইনসে এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল আলম, শৈলেন চাকমা ও এস এম রাজু আহমেদ এবং সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।