হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে পিডিবি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
রবিবার দুপুরে শহরের সিনেমহল এলাকায় পিডিবি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পিডিবির সিবিএ সভাপতি মহিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজেদ হোসেন ও জেলা ইলেকট্রিশিয়ান ঐক্য পরিষদের সভাপতি শান্ত।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।