হবিগঞ্জে নানা কর্মসূচিতে বিশ্ব এইডস দিবস পালিত

প্রকাশিত December 1, 2018
হবিগঞ্জে নানা কর্মসূচিতে বিশ্ব এইডস দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নানা আয়োজনে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে সদর আধুনিক হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা রথীন্দ্র চন্দ্র রায়ের নেতৃত্বে শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে সদর হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
পরে সদর হাসপাতাল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এইডস সম্পর্কে সকলকে সচেতন করতে প্রচার কার্যক্রম জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।