হবিগঞ্জে দেওয়ান মাহবুব রাজার বার্ষিক ওরস মোবারক শুরু

প্রকাশিত March 3, 2019
হবিগঞ্জে দেওয়ান মাহবুব রাজার বার্ষিক ওরস মোবারক শুরু

হবিগঞ্জ প্রতিনিধি : কঠোর নিরাপত্তায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে শাহ সুফি হযরত দেওয়ান মাহবুব রাজা চিশতিয়া রহমতুল্লাহি আলাইহি ওরফে মহু রাজার পবিত্র বার্ষিক ওরস শুরু হয়েছে।
সোমবার বাদ ফজর কোরানখানি, মিলাদ মাহফিল, আখেরি মোনাজাত ও তরাবক বিতরণের মধ্য দিয়ে পবিত্র ওরস শেষ হবে।
শুক্রবার ওরসের প্রথম দিন থেকে ভক্তরা মাজার জিয়ারত ও জিকির আসকার করছেন। পাশাপাশি মাজার প্রাঙ্গণে কাফেলাগুলোতে বাউল ও মারফতি গান পরিবেশ করা হচ্ছে।
উল্লেখ্য, বানিয়াচঙ্গের রাজ বংশে জন্ম নেয়া দেওয়ান মাহবুব রাজা অঢেল সম্পদের মোহ ত্যাগ করে সাধনার পথ বেছে নেন। দীর্ঘদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর উমেদনগরে আস্তানা গাড়েন তিনি। ২০০২ সালে তার জীবনাবসান হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি সহিদুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করার জন্য মাজার এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।