হবিগঞ্জে দুস্থদের ঈদ সামগ্রী দিয়েছে সামাজিক সংগঠন দর্পণ

প্রকাশিত August 21, 2018
হবিগঞ্জে দুস্থদের ঈদ সামগ্রী দিয়েছে সামাজিক সংগঠন দর্পণ

হবিগঞ্জ প্রতিনিধি : সামাজিক সংগঠন দর্পণ হবিগঞ্জের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিরতণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের দক্ষিণ শ্যামলী এলাকার একটি কিন্ডার গার্টেন স্কুলে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা এস এস আল-আমিন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সি এম রায়হান উজ্জ্বলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা জাবেদ ইকবাল চৌধুরী, তোফাজ্জল সোহেল, অপু চৌধুরী, সাংবাদিক এস এম সুরুজ আলী, ইউপি সদস্য রইছ আলী, সদস্য সালাউদ্দিন, রাজু আহমেদ পাশা, তানজি আক্তার, জুলহাস, জাহাঙ্গীর আলম, কাজল মিয়া, নাদিরা আক্তার, আব্দুল জব্বার ও মোকাদ্দিছ মিয়া।