হবিগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু উপলক্ষে শোভাযাত্রা

প্রকাশিত February 23, 2019
হবিগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু উপলক্ষে শোভাযাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি : ‘সঞ্চয় সমৃদ্ধির সোপান-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা সঞ্চয় অফিসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। জনতা ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মর্তুজ আলীর সভাপতিত্বে ও জেলা সঞ্চয় অফিসের সাবেক সহকারী পরিচালক দিপ্তী রানী মোদকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, আনসার ভিডিপি কর্মকর্তা বীরেন্দ্র কুমার দেব। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সঞ্চয় অফিসের কর্মকর্তা কবির আহমেদ ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রাহক অ্যাডভোকেট মুখলিছুর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক সজল কুমার দেব।