হবিগঞ্জে ছা’ আদত-ছালেমা চৌধুরী স্মৃতি পর্ষদ পদক বিতরণ

প্রকাশিত April 22, 2018
হবিগঞ্জে ছা’ আদত-ছালেমা চৌধুরী স্মৃতি পর্ষদ পদক বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ছা’ আদত-ছালেমা চৌধুরী স্মৃতি পর্ষদের পদক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সাবেক সাংসদ অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মুহাম্মদ আলী পাঠান। সভাপতিত্ব করেন ছা’ আদত-ছালেমা চৌধুরী স্মৃতি পর্ষদ সভাপতি দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৬ জনকে সম্মাননা পদক প্রদান করা হয়।