হবিগঞ্জে কর্মবিরতি পালন করছেন বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশিত May 5, 2025
হবিগঞ্জে কর্মবিরতি পালন করছেন বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : দেশের অধঃস্তন আদালতের কর্মচারীদের বৈষম্য নিরসন ও সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠনের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের হবিগঞ্জ জেলা শাখা কর্মবিরতি পালন করছে।
সোমবার (৫ মে/২২ বৈশাখ) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যান্ত হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কাজ বন্ধ রেখে অবস্থান করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, সংগঠনের শাখা সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হাদী, ফাহিমা খানম ও পঙ্কজ কান্তি দাশ।
বক্তারা অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।