হবিগঞ্জে এসএসসি ’৮৭ বন্ধু চিরকালের ইফতার মাহফিল

প্রকাশিত June 12, 2018
হবিগঞ্জে এসএসসি ’৮৭ বন্ধু চিরকালের ইফতার মাহফিল

হবিগঞ্জে এসএসসি ’৮৭ ব্যাচ বন্ধু চিরকালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রয়েল ফুড ভেলি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে বন্ধু চিরকাল সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাংবাদিক আশরাফুল ইসলাম কোহিনুর, ছানু মিয়া ও এস এম সুরুজ আলী।