হবিগঞ্জে এক ফটোগ্রাফার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত

প্রকাশিত April 30, 2018
হবিগঞ্জে এক ফটোগ্রাফার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের অনামিকা কমিউনিটি সেন্টারে এক ফটোগ্রাফার একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনামিকা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানের কাজ শেষে শহরের বাতিরপুর এলাকার বাসিন্দা তন্ময় সরকার দোকানে ফিরছিলেন।
এ সময় দুবৃর্ত্তরা তার উপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় তন্ময় সরকারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।