হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদ

প্রকাশিত August 5, 2018
হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মুঝচি পালন করা হয়। এতে বানিয়াচং উপজেলা ও ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও সদস্য যোগ দেন। সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি শেখ সামছুল হক। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আহাদ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া, আনোয়ার হোসেন, লুৎফুর রহমান চৌধুরী ও আব্দুল কুদ্দুছ শামীম।
বক্তরা অভিযোগ করেন, চেয়ারম্যান ফজলুর রহমান খানের উপর হামলার ২০ দিন পার হয়ে গেলেও কোন আসামি গ্রেফতার হয়নি।
১৩ জুলাই রাতে ফজলুর রহমান খান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হন। বর্তমানে তিনি ঢাকা পুঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।