হবিগঞ্জে আমার এমপি ডট কমের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রকাশিত March 20, 2018
হবিগঞ্জে আমার এমপি ডট কমের বিরুদ্ধে নানা অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি : আমার এমপি ডট কম নামের একটি এনজিওর বিরুদ্ধে চাঁদাবাজী, চাকরির তদবীর ও মাদক ব্যবসা সহ নানা অপকর্মের অভিযোগ করা হয়েছে।
আমার এমপি ডট কমের সদস্য ও এনজিওটির চেয়ারম্যান সুশান্ত দাসের ঘনিষ্ঠজন বলে পরিচিত শ্যামল বণিক মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
শ্যামল বণিক জানান, সুশান্ত দাস তাকে হত্যার ভয় দেখিয়ে হবিগঞ্জের জনপ্রিয় নেতা আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে ফেসবুকে লাইভে বক্তব্য দিতে বাধ্য করে। পরে তার মোবাইলও নিয়ে যায়।
তিনি আরো জানান, সুশান্ত দাস আমার এমপি ডট কমের মাধ্যমে লাইভ অনুষ্ঠানের কথা বলে সাংসদ ও নেতাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন এনে দেয়ার নিশ্চয়তা দিয়ে হবিগঞ্জ, সিলেট ও রংপুর সহ বিভিন্ন এলাকার নেতাদের নিকট থেকে টাকা নিয়েছে।