নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের সাজাপ্রাপ্ত এক চোলাই মদ কারবারিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত কালা রঞ্জন (২৫, পিতা অশোক কুমার, বগলাবাজার রেল কলোনি, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ) হবিগঞ্জের একজন চিহ্নিত চোলাই মদ কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অন্যান্য মাদক ব্যবসার সাথেও জড়িত। গত ১৬ ও ১৭ জুলাই হবিগঞ্জ শহরে চোলাই মদ পানে চার জনের মৃত্যু হয়।
সম্প্রতি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারা মোতাবেক কালা রঞ্জন দোষী সাব্যস্থ হয়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়; কিন্তু পলাতক থাকে। তবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।