হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে আমীর আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পৈলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার লোকজন জানান, আমীর আলী ধান উঠানোর কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট চিকিৎসক মিঠুন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।