হবিগঞ্জ প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি চা বাগানে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২০ উপজেলার ২২৮টি চা বাগান ও ফাঁড়ি বাগানের মোট ৯৮ হাজার ৭৫২ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
এবারের নির্বাচনে চা শ্রমিক ঐক্য পরিষদ ও সংগ্রাম কমিটি সমর্থিত দুটি প্যানেলের পাশাপাশি মহাসংগ্রাম কমিটি নামে আরেকটি প্যানেল অংশগ্রহণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল।
প্রতি ৩ বছর পর সংগঠটির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।