সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শহরের একহাজার অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে দুধ, সয়াবিন তেল, কিসমিস ও সেমাই সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে এসব পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এমরান হোসেন, জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিবক হাসান দাউদ, জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিলটন পুরকায়স্থ ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।