সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রোটারেক্টদের ঈদবস্ত্র বিতরণ

প্রকাশিত August 19, 2018
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রোটারেক্টদের ঈদবস্ত্র বিতরণ

রোটারেক্ট ক্লাব অব এমসি কলেজের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাধে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে স্বেচ্ছাসেবী এই সংগঠনটির ৪৫০ তম নিয়মিত সভা শেষে এসব বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের সদস্য রোটারিয়ান জামিল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ফাহিমা জিন্নুরায়েন ও এমসি কলেজের অধ্যাপক জামাল উদ্দিন।