সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটসের কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত September 21, 2018
সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটসের কাউন্সিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ সদর উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কাউটস ভবনে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটসের সদর উপজেলা সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ। সম্পাদক নূরুল আনোয়ার মোহাম্মদ ফেরদৌসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কমিশনার গিয়াস উদ্দিন। আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, সহকারী প্রাথমিক কর্মকর্তা সোলেমান মিয়া, জেলা স্কাউটসের সহ সভাপতি ধূর্জুটি কুমার বসু, সাধারণ সম্পাদক তাহির আলী তালুকদার ও উপ কমিশনার ইনছান মিঞা।
পরে ৩০ সদস্য বিশিষ্ট উপজেলা স্কাউটসের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রয়েছেন, সভাপতি প্রদীপ সিংহ, সহ সভাপতি আব্দুল গফুর খান, পিযুষ কান্তি সরকার, সুজিত কুমার দেব, নমিতা রানী সরকার ও মাসুদা ইয়াসমিন, কমিশনার গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল কাশেম আজাদ, সম্পাদক নূরুল আনোয়ার মোহাম্মদ ফেরদৌস, যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিন, গ্রুপ সভাপতি সদস্য এনামুল হক ও তাছলিমা বেগম।