সুনামগঞ্জ সদর আসনে চপলের সমর্থনে জাপার সভা

প্রকাশিত February 27, 2019
সুনামগঞ্জ সদর আসনে চপলের সমর্থনে জাপার সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খায়রুল হুদা চপলের সমর্থনে সদর উপজেলা জাতীয় পার্টি সভা করেছে।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যর বাসভবনে এ সভা অুনষ্ঠিত হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়ন ও ওয়ার্ড জাপা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। প্রধান বক্তা ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস ও চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।