সুনামগঞ্জ জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত May 28, 2019
সুনামগঞ্জ জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় একটি অভিজাত এর আয়োজন করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খানর সভাপতিত্বে ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংঙ্কজ কান্তি দে, মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার ও দৈনিক হাওরাঞ্চল সম্পাদক মাহতাব উদ্দিন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।