সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত July 27, 2018
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটাসহ বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের পৌর চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ট্রাফিক পয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়ের চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহ সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক লাভলু আহমদ, সদর উপজেলা সভাপতি মখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক শিবুল আহমদ চৌধুরী।
এর আগে কেক কাটা হয়।