সুনামগঞ্জে সার্ভিসিং সেলের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী

প্রকাশিত May 9, 2018
সুনামগঞ্জে সার্ভিসিং সেলের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সার্ভিসিং সেলের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সিলেট অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন বাবুর সভাপতিত্বে এতে সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপ ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবীর স্বপন, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, ফতেপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন ও মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মারুফ উদ্দিন।