সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ষোলঘর মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক আব্দুল আহাদ শিল্প ও বাণিজ্য মেলা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম ও প্রদীপ সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ, পৌর মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সিরাজুর রহমান সিরাজ ও সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রাজা চৌধুরী।
জেলা প্রশাসক শিল্প ও বাণিজ্য মেলাকে বিনোদন বঞ্চিত হাওরবাসীর জন্য একটি বাড়তি আনন্দ উল্লেখ করে সবাইকে সপরিবারে সেখানে আসার আহ্বান জানান।