বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) মহোৎসব ও শ্রীমতি রাধারাণীর আর্বিভাব তিথি উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের উদ্যোগে শহরের পশ্চিম নতুনপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা গোবিন্দ কুমার পাল। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন উপদেষ্টা সুমন সাহা।
শুক্রবার (১৫ আগস্ট/৩১ শ্রাবণ) সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনাতন ধর্মের ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ধর্মীয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও পবিত্র গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, অধিবাস কীর্তন, মঙ্গলঘট স্থাপন ও লীলা কীর্তন পরিবেশন করা হবে।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত, সাধারণ সম্পাদক কিরণ রায় বাপন, কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়, সাংগঠনিক সম্পাদক প্রণয় দেবনাথ, সদস্য শুভ দাস, হৃদয় দাস, গৌরব দত্ত, বিনয় রায়, মহিলা বিষয়ক সম্পাদক নিমা চন্দ, লিপি রায় ও সনি রায়।