সুনামগঞ্জে রাজাপুর দরবার শরীফের ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রকাশিত November 22, 2018
সুনামগঞ্জে রাজাপুর দরবার শরীফের ঈদে মিলাদুন্নবী উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে রাজাপুর দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে ফিরে যায়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রাজাপুর দরবার শরীফের পীর নাদিমুর রশীদ আল-কাদরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন মাইজভাণ্ডারী, প্রিন্সিপাল আব্দুল মতিন, বশির আহমেদ, বোরহান আহমেদ, অ্যাডভোকেট রইছ উদ্দিন, মুমিন মুহুরী, রোকন উদ্দিন, মাওলানা জিয়াউর রহমান, মফিজ আলী, জায়ফর আলী ও মোক্তার আলী।