সুনামগঞ্জে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত November 12, 2018
সুনামগঞ্জে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় শহরের নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুবলীগের জেলা যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক জেবুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুবলীগের জেলা সদস্য নূরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার মঞ্জু, সজুব কান্তি দাস, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, রনজিত চৌধুরী রাজন ও দেবাশীষ তালুকদার, সদর উপজেলা সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম উকিল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন ও দোয়ারাবাজার উপজেলা নেতা তোফায়েল আহমদ।