সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থী বর্তমান সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ নিজের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন।
শনিবার সকাল থেকে দিনব্যাপী তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক, মনিপুরিঘাট, শালবন, বাঘবের ও মতউরকন্দি এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, বিশ্বম্ভপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।
গণসংযোগকালে পীর ফজলুর রহমান মিসবাহ উন্নয়নধারা অব্যাহত রাখতে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।