সুনামগঞ্জে মতিউর রহমানের প্রার্থীতার সমর্থনে কর্মীসভা

প্রকাশিত September 22, 2018
সুনামগঞ্জে মতিউর রহমানের প্রার্থীতার সমর্থনে কর্মীসভা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৪ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানের প্রার্থীতার সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বালাকান্দা বাজারে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মনোনয়ন প্রত্যাশী মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ বর্মণ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ।
সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান সুহেলের সঞ্চালনায় কর্মীসভায় স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।