সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরের ওয়েজখালিতে পুলিশ লাইনে সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন, রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান। খেলায় পুলিশের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও অংশ নেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, মোহাম্মদ হাবিবুল্লাহ, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন ও পিপি খায়রুল কবীর রুমেন।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করেন।