সুনামগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা

প্রকাশিত May 28, 2019
সুনামগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে নানা কর্মসূচিতে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শহরের ইপিআই ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইপিআই ভবনে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা আশুতোষ দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা আশরাফুল হক, সদর হাসপাতালের ডা লিপীকা দাস ও ইউএনএফপিএ প্রতিনিধি ডা শাহীন আক্তার।
সিভিল সার্জন ডা আশুতোষ দাস বলেন, মায়েদের মর্যাদা ও অধিকার আদায়ে সচেতনতার বিকল্প নেই।