সুনামগঞ্জে নাগপঞ্চমী তিথিতে সর্পের দেবী মনসার পূজা অনুষ্ঠিত

প্রকাশিত August 17, 2025
সুনামগঞ্জে নাগপঞ্চমী তিথিতে সর্পের দেবী মনসার পূজা অনুষ্ঠিত

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জে হিন্দু সমাজের প্রতিটি ঘরে শ্রাবণের শেষদিনে সর্পের দেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর নববিবাহিত নারী-পুরুষেরা সুপুত্র লাভের আশায় এই পূজা করে থাকেন।
প্রতি বছরের শ্রাবণ মাসের শুরুতে পদ্মপুরান পাঠের মাধ্যমে সংকল্প করে মনসা দেবীর প্রতিমা যাত্রার মাধ্যমে এই পূজার সমাপ্তি ঘটে।
হিন্দু ধর্ম মতে, মনসা দেবী সুপুত্র অর্জন করেছিলেন আস্ত্বিক মণিকে, যার দোহাই দিলে ভুজঙ্গ অর্থাৎ সাপ মাথা নত করে চলে যায়।
ফুল, ধূপ, ফল ও শস্য সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে শ্রাবণ মাসের শেষদিনে পুরোহিত এনে নাগপঞ্চমী তিথিতে মনসা পূজা করা হয়।
পদ্মপুরান অনুযায়ী, এইদিনে চাঁদ সওদাগরের পূজা-অর্চনার মাধ্যমে চালু হয়েছিল ‘পদ্মাবতী মাতা’ মনসা দেবীর পুজা-অর্চনা। এরপর থেকেই হিন্দু সমাজ এই পূজা দিয়ে যাচ্ছে।