সুনামগঞ্জে দুর্গাপূজা নিয়ে পুলিশ প্রশাসনের মতবিনিময়

প্রকাশিত October 10, 2018
সুনামগঞ্জে দুর্গাপূজা নিয়ে পুলিশ প্রশাসনের মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের ওয়েজখালীতে পুলিশ লাইনস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বরকতুল্লাহ খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুননবী, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী হৃদয়ানন্দজী, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক পরিমল কান্তি দে, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান রঞ্জন রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী।
পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষ অবশ্যই যথাযথভাবে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন।