সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সপ্তাহব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামান, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, সদস্য জুনেদ আহমদ ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম সাবেরীন সাবু।
উদ্বোধনী খেলায় দিরাই উপজেলা দল ৪-১ গোলে সুনামগঞ্জ সদর উপজেলা দলকে পরাজিত করে।