র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সুনামগঞ্জ সদর উপজেলা থেকে গাঁজা সহ ২ সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার রাত পৌণে ২টার দিকে র্যাব ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সদর উপজেলার টুকেরবাজার এলাকায় পাকা রাস্তার উপর থেকে ৩ কেজি গাঁজা সহ সালেক আহমেদ ও জিহাদুল ইসলাম জিহাদ নামের এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।