বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : এনজিও ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জে আয়োজিত দুই দিনব্যাপী ‘অভিযোজন এক্সপো’ মেলা শেষ হয়েছে।
এ উপলক্ষে বুববার (২০ আগস্ট) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াছ মিয়া। আলোচনার মূল বিষয় ছিল ‘লিঙ্গ-সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি’।
ইরার প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামানের সভাপতিত্বে ও এনটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আহসানুল ওয়াহেদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান, সচেতন নাগরিক কমিটির সদস্য রুনা শাহিনারা লেইস, ইরার প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার ও বাতিঘর সংগঠনের আবৃত্তি শিক্ষক তাজকিরা হক তাজিন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রদর্শন করায় স্টল দায়িত্বশীলদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন ও ফতেহপুর ইউনিয়নের প্রায় ৭০ জন উপকারভোগী অংশ নেন।