সুনামগঞ্জে আ লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

প্রকাশিত September 20, 2018
সুনামগঞ্জে আ লীগের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু মতবিনিময় করেছেন।
বুধবার রাত ৮টায় পৌর বিপণিতে সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ছায়েদ আলী জানান, সুনামগঞ্জ-২ আসনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করতে চান।
এতদিন যারা দিরাই-শাল্লার প্রতিনিধিত্ব করেছেন তারা এই এলাকার জনগণের উন্নয়ন করেননি বলে তিনি দবি করেন।
সংগঠনের সভাপতি মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার ও যুগ্ম সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি বুরহান উদ্দিন।