সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সকল উপজেলায় ভোটবাক্স ও ব্যালট পেপার সহ সকল প্রকার নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন সামগ্রী বিতরণ কার্যকম উদ্বোধন করেন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবদুল আহাদ।
এবার সুনামগঞ্জে ৫টি আসনে সংসদ সদস্য পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণা ছিল নির্বিঘ্ন। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সহকারী রিটার্নিং অফিসার ইয়াসমিন নাহার রুমা জানান, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
রিটার্নিং অফিসার আবদুল আহাদ জানান, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপর্ণ করতে পূর্ণ শক্তি নিয়েই সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছেন।