বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও বাউন্ডারি উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি/২৪ মাঘ) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াছ মিয়া লন্ডন প্রবাসী গীতিকার আবুল আজাদ মিয়ার আর্থিক সহযোগিতায় নির্মিত গেইট ও বাউন্ডারি উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস ও সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব সহ অন্যরা।