মহানগরীর দক্ষিণ সুরমার চণ্ডিপুলে দাপ্তরিক দায়িত্ব পালনকালে সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
গত ১৮ আগস্ট নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
সেদিন দুপুর সোয়া ১টায় সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার আদায়কারী মো ইসমাইল হোসেন রায়হান নবীন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এম এ সালামের কাছে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চাইলে এম এ সালাম ৫ জন দোকান কর্মচারীকে নিয়ে তার ওপর হামলা চালান।
হামলাকারীরা কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে ইসমাইল হোসেন রায়হানের কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।
পরে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ ১৯ আগস্ট দক্ষিণ সুরমা থানায় মামলা (নম্বর ০৮, তারিখ ১৯/০৮/২০২৫) দায়ের করেন। রাতেই পুলিশ হামলাকারীদের মধ্যে সাগর আলী (২৭), মো সেলিম আহমদ (৪৫) ও শহিদুল ইসলামকে (১৯) গ্রেফতার করে।