কবিতা ও আলোচনায় সিলেট লেখিকা সংঘের ঈদ পুনর্মিলনী

প্রকাশিত July 4, 2018
কবিতা ও আলোচনায় সিলেট লেখিকা সংঘের ঈদ পুনর্মিলনী

‘পরানে পরান বাঁধা আছে, রবে, প্রতিদিনে প্রিয়জনে, দিবস রাতি, উল্লাসে মাতি, উৎসবে-আয়োজনে’ এই স্লোগানকে সামনে রেখে সিলেট লেখিকা সংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মহানগরীর দরগা গেইট এলাকায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভা কক্ষে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রওশন জাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, এম সি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড আফরোজা খানম, কেমুসাসের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ও সিলেট লেখিকা সংঘের সাবেক সভাপতি মাহবুবা সামসুদ বুলবুল।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চৌধুরী রওশন আরা কামাল, সাহিদা বেগম ও সুফিয় বেগম। কবিতা পড়েন, রওশন জাহান চৌধুরী, আলেয়া রহমান, আমিনা চৌধুরী, শহীদ মান্না, বিনতা দেবী, জাহিদা চৌধুরী, সেলিনা বেগম, রিমা বেগম পপি ও শাহানারা বেগম ইমা।