সিলেট মহানগরীতে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। সিলেট ট্যুরিস্ট ক্লাব ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সহযোগিতায় নিউ সেন্ট্রাল ফার্মেসি শনিবার মহানগরীর হাউজিং এস্টেটে এর আয়োজন করে।
আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডা আব্দুর রকিব জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেখানে ১৭০ জন চক্ষুরোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অস্বচ্ছল রোগীদেরকে বিনামূল্যে ঔষধও দেয়া হয়।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা খালেদ, ডা সাইফুল, ডা রেদওয়ান ও ডা মাহির চিকিৎসাসেবা দেন।