সিলেট বিভাগে বিএনপি পরিবারের বহিষ্কৃত যে নেতারা ঘরে ফিরলেন

প্রকাশিত November 27, 2025
সিলেট বিভাগে বিএনপি পরিবারের বহিষ্কৃত যে নেতারা ঘরে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক : সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য ইতঃপূর্বে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত নেতাদেরকে বিএনপি পরিবারে ফিরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে।
বহিষ্কৃত নেতা-কর্মীদের দলে ফেরার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার (২৬ নভেম্বর) আরও কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ পর্যায়ে সিলেট বিভাগের বহিষ্কৃত যেসব নেতা দলে ফিরলেন তারা (সংবাদ বিজ্ঞপ্তির ক্রমানুসারে) হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক সাহাদ উদ্দিন সাদ্দাম, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক নেত্রী মুছলিমা আক্তার চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সোহেল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো আব্দুল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো কবির হোসেন ধলা মিয়া, সিলেট জেলা যুবদলের সাবেক সদস্য আহবাবুল হোসাইন আহবাব, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক মো কামরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন, সাবেক দপ্তর সম্পাদক হাফিজ মো আরব খান ও সাবেক যুগ্মআহ্বায়ক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান, সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো গয়াছ মিয়া ও হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক ডা আব্দুল আলীম ইয়াছিনী।