বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মহানগরীর ২৭নং ওয়ার্ডের শিববাড়ি জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর আজম খান। সভাপতিত্ব করেন, জেলা রোভারের সম্পাদক মবশ্বীর আলী। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ছিলেন, জেলা রোভারের কোষাধ্যক্ষ ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদ আহমদ, জেলা রোভারের সহকারী কমিশনার সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক তমাল কান্তি দেব ও কিশলয় কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সমশের সিরাজ সুহেল।
জেলা রোভারের সহকারী কমিশনার তোফায়েল আহমদ তুহিনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, আর এস এল গালিব রহমান, সাবেক বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি শুকরান আহমেদ রানা, সাবেক জেলা প্রতিনিধি আলম আহমদ ও জেলা প্রতিনিধি রাহিম উদ্দিন রাহি।