পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী দেশ-বিদেশের সবাইকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি আত্মত্যাগ, মানবকল্যাণ ও আল্লাহর সন্তুষ্টিকে ঈদের মূল শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন।
‘সিলেটি’দের ঐতিহ্যগত ভ্রাতৃত্ববোধ ও সম্পর্কের শালীনতা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংকটকালে অসহায়দের পাশে দাঁড়াতে এবং সমাজে শান্তি, ন্যায় ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করতে হবে।–সংবাদ বিজ্ঞপ্তি